নারীদের ‘শরীর যথাযথভাবে ঢেকে’ ঢুকতে হবে কর্ণাটকের মন্দিরে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
ভারতের কর্ণাটকের মন্দিরে ঢুকতে পোশাকের ব্যাপারে নতুন সরকারি নির্দেশনা জারি হতে চলেছে। বিজেপিশাসিত এ রাজ্যের মন্দিরগুলোতে নজরদারি চালানো সরকারি ধর্মীয় পরিষদ বলেছে, মন্দিরে প্রবেশ করতে হলে নারী এবং পুরুষ সবাইকে যথাযথ ‘হিন্দু পোশাক’ পরতে হবে। নারীদের শরীর যথাযথভাবে ঢাকতে হবে। অন্যথায় মন্দিরে প্রবেশ করা যাবে না।
কর্ণাটকের দক্ষিণ কন্নড় মন্দিরের প্রশাসনিক সদস্য পুরোহিত হরিনারায়ণ আশ্রনা। মন্দিরে প্রবেশে নারীদের পোশাক কেমন হবে, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। হরিনারায়ণ বলেছেন, নারীদের ক্ষেত্রে হিন্দু পোশাক শাড়ি হলেই সবচেয়ে ভালো। শাড়ি কীভাবে পরা হবে তাও বলে দিয়েছেন তিনি। ক্যামেরার সামনে ওই পুরোহিতকে বলতে শোনা গেছে, শাড়ি এমনভাবে পরতে হবে যেন নারীদের বক্ষদেশ যথাযথভাবে ঢাকা থাকে।
পুরুষরা কী পরবেন, সে ব্যাপারে অবশ্য ওই পুরোহিতের কোনো বক্তব্য নেই। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুরুষ পুণ্যার্থীদের পোশাক কী হবে, তা এখনো ঠিক হয়নি। বিষয়টি আপাতত আলোচনাধীন। এছাড়া মন্দিরে পুণ্যার্থীদের জিনসের প্যান্ট পরার ব্যাপারেও নিষেধাজ্ঞার কথা বলেছেন হরিনারায়ণ।
দক্ষিণ কন্নড় জেলার ২১১টি মন্দিরের ওপর নজরদারি চালায় সরকারি পরিষদ (কর্ণাটক স্টেট ধার্মিক পরিষদ)। মন্দিরে পোশাক নির্দেশিকা জারি করার নেপথ্যে মূলত তারাই।
এই পরিষদ বলেছে, মন্দিরে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বিষয়টি বাধ্যতামূলক করতে দক্ষিণ কন্নড়ের প্রতিটি মন্দিরে ব্যানার ঝোলানোর নির্দেশও দিয়েছে তারা।
উগ্র হিন্দুত্ববাদী বজরং দল অবশ্য এ নিয়ে পোস্টার সেঁটেছে মন্দিরের দেয়ালে দেয়ালে। পোশাক নির্দেশিকা পালনে যেন কোনো বিচ্যুতি না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে ওই পোস্টারে।
যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়মের প্রতিবাদে অনেকে সরব হয়েছেন। কেউ কেউ বলছেন, এ যেন দুইশ’ বছর আগের ভারতে বাস করছি।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










