ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২:৩৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

নারীদের সমঅধিকার অর্জনে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদের উপনেতা ও বিরোধী দলীয় নেতা সকলেই নারী। নারীর ক্ষমতায়ন ও সর্বস্তরে নারীদের সমঅধিকার অর্জন নিশ্চিতকল্পে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, যার মাধ্যমে কার্যকর ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নারী উন্নয়ন ও নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।

শুক্রবার ভারতের অন্ধ্র প্রদেশের অমরাবতীতে মায়ের’স এমআইটি স্কুল অব গভর্নমেন্ট, পুনে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিশেন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সহযোগিতায় অন্ধ্র প্রদেশের লেজিসলেটিভ এসেম্বলি ও অন্ধ্র প্রদেশ সরকারের আয়োজনে তিনদিনব্যাপী অনুষ্ঠিত ন্যাশনাল উইমেনস পার্লামেন্ট (এনডব্লিউপি) এর উদ্বোধন অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ আবশ্যক উল্লেখ করে স্পিকার বলেন, রাজনীতিসহ সকল ক্ষেত্রে নারীকে নেতৃত্বদানের সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, সুযোগ ও সক্ষমতা অর্জন এই দুয়ের মধ্যে সংযোগ স্থাপিত হলে ব্যাপক অর্থে সামাজিক পরিবর্তন ঘটানো সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘ ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকগুলোই অর্জন করেছে। বিশেষ করে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, শিশু ও জেন্ডার বৈষম্য নিরসনসহ অনেক ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়