ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ০:১৯:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

নারীদের স্বাবলম্বী হওয়ার বার্তা কঙ্গনার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

ভারতের সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত।

ভারতের সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত।

বিবাহিত নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। একই সঙ্গে নারীদের আত্মনির্ভরশীল হয়ে নিজের জীবন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক বক্তব্যে কঙ্গনা বলেন, সমাজে এখনও অনেক নারী বিয়ের পর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। অনেক শিক্ষিত নারীও দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলেও পরিবার বা সমাজের কারণে অসহায় হয়ে পড়েন।

এই পরিস্থিতিতে নারীদের উদ্দেশে কঙ্গনার পরামর্শ, নিজের পেশা ও ক্যারিয়ারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তার ভাষায়, জীবনে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও সেটি যেন কখনো নিজের পরিচয় ও স্বপ্নকে ছাপিয়ে না যায়।

তিনি আরও বলেন, সম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। নারীদের নিজেদের জীবন ও নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিতে হবে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

কঙ্গনার মতে, একজন নারীকে নিজের “হিরো” নিজেকেই হতে হবে। অন্য কারও ওপর নির্ভর না করে নিজের শক্তি ও সক্ষমতার জায়গা তৈরি করাই সবচেয়ে জরুরি।

বলিউড ও রাজনীতিতে বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। নারী অধিকার, সমাজব্যবস্থা ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে নানা সময় খোলামেলা বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি।