নারীদের হার্ট অ্যাটাকের ৭ লক্ষণ
ফিচার ডেস্কপ্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
এক ভয়ানক ব্যাধি হলো হার্ট অ্যাটাক। এটি এমন এক মরণ থাবা যা কিনা আপনার জীবনও নিয়ে নিতে পারে। নারীর হার্ট অ্যাটাকের ধরণ বা লক্ষণ পুরুষের থেকে ভিন্ন হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নারীরা এসব ব্যাপারে অজ্ঞ। তাই কিছু লক্ষণ যা যেসব ব্যাপারে জেনে নেওয়া আবশ্যক।
এ নিয়ে ইন্ডিয়ার টাইমস অব ইন্ডিয়া এক জার্নালে ৭টি লক্ষণের কথা বলেছে।
আসুন জেনে নেই সেই ৭ লক্ষণ –
১. অবসন্নতা অনুভূত হওয়া
বিশেষজ্ঞরা বলেন, হার্ট অ্যাটাকের পর অন্তত ৭০ শতাংশ নারী অভিযোগ করেন, যে মাসে হার্ট অ্যাটাক হয়েছে, সে মাসে একটু বেশিই অবসন্ন লেগেছিল তাঁদের। এ সময়ে তাঁদের স্বাভাবিকের চেয়ে বেশি অবসন্ন লেগেছিল।
২. ঘুমের সমস্যা
অবসন্নতার পাশাপাশি ঘুমের অসুবিধা হয়। হার্ট অ্যাটাকের মাসখানেক আগে থেকেই কম ঘুমের সমস্যা হতে থাকে। তাই ঘুমের সমস্যা হলে বিষয়টি এড়িয়ে যাবেন না।
৩. উদিগ্ন ও মানসিক চাপ
মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য একটি ঝুঁকির কারণ। গবেষণায় বলা হয়, অনেক নারীই হার্ট অ্যাটাকের আগে ভীষণভাবে মানসিক চাপের ভেতর সময় পার করেন। তাই উদ্বেগ থাকলে একে সামলানোর চেষ্টা করুন।
৪. হজমে সমস্যা
হার্ট অ্যাটাকের আগের সময়টায় সাধারণত পাকস্থলীতে ব্যথা, ইনটেসটাইনাল ক্রাম্প, বমি বমি ভাব এবং হজমে সমস্যা ইত্যাদি হতে দেখা যায়। তাই এ ধরনের বিষয় এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
৫. নিঃশ্বাসে সমস্যা
ফুসফুসে রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে এটি পর্যাপ্ত পরিমাণ বাতাস গ্রহণ করতে পারে না। এতে শ্বাস ছোট হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। কাজকর্ম করার সময় বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে ভালোভাবে শ্বাস নিতে সমস্যা হয়। হার্ট অ্যাটাকের একটি অন্যতম কারণ এটি। এ রকম হলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিন।
৬. ঠান্ডা ও ফ্লু হওয়া
অনেকেরই হার্ট অ্যাটাকের আগে ঠান্ডা ও ফ্লু হয়ে থাকে। এ ছাড়া ঘর্মাক্ত ত্বক বা মাথা ঘোরানোর সমস্যা হতে পারে। এসব সমস্যা সহজে সারতে চায় না। হার্ট অ্যাটাকের আগে এ রকম লক্ষণ দেখা যায়।
৭. চোয়াল, কান, ঘাড় ও কাঁধে ব্যথা ছড়ানো
অনেক নারীই বলেন, হার্ট অ্যাটাক হলে বুকের বাঁ পাশ ব্যথা শুরু হয়ে চোয়াল, কান, ঘাড় ও কাঁধের দিকে ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পেশিতে টানটান ভাব অনুভূত হয়। এসব সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার