ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৬:৪০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

নারীবিদ্বেষী ওয়াজ চলবে আর শরিয়ত বাউল জেলে থাকবে তা হবে না : শিরীন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে নারীবিদ্বষী ওয়াজ চলবে আর শরিয়ত বাউল জেলে থাকবে তা হবে না। জাসদ সাম্প্রদায়িকতা, প্রতিক্রিয়াশীলতার সাথে আপস করবে না। 

তিনি  অসাম্প্রদায়িক শক্তিকে রাজপথে সোচ্চার হবার আহবান জানান। 

তিনি বলেন, উন্নয়নের সুফল ও সাধারণ মানুষের হক যেন লুটেরা দুর্নীতিবাজরা চুরি করে খেয়ে ফেলতে না পারে তার আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে হবে। শিরীন আখতার বলেন শেখ হাসিনার শুদ্ধি অভিযানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, দুর্নীতি বিরোধী অভিযান জেলা উপজেলায় ছড়িয়ে দিতে হবে। একজন দূর্নীতিবাজ লুটেরাও যেন ছাড় না পায়। 

তিনি বলেন, বৈষম্যের অবসানে সমাজতন্ত্রের বিকল্প নাই। সমাজতন্ত্রকে সংবিধানের পাতায় বন্দী না রেখে অর্থনৈতিক পরিকল্পনায় প্রয়োগ করতে হবে। 

মহানগর জাসদের সভাপতি প্রবীন নেতা মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই মাহবুব, জাসদ নেতা মোঃ মোহসীন, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জুলফিকার মান্নান জামী, সাজ্জাদ হোসেন প্রমূখ। এ ছাড়াও এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক মিলু।

কাউন্সিল অধিবেশনে আব্দুল হাই মাহবুবকে সভাপতি ও সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা এবং মোসলেম শিকদারকে সভাপতি ও তাজ মোহাম্মদ স্বপনকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর কমিটি নির্বাচন করা হয় ।