ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৬:০৬:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

‘নারীবিদ্বেষী মন্তব্য, ক্ষমা চাইলেন প্যারাঅলিম্পিক প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

‘নারীবিদ্বেষী মন্তব্য, ক্ষমা চাইলেন প্যারাঅলিম্পিক প্রধান

‘নারীবিদ্বেষী মন্তব্য, ক্ষমা চাইলেন প্যারাঅলিম্পিক প্রধান

নারীদের নিয়ে করা অশোভন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন টোকিও অলিম্পিক ও প্যারাঅলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি।

আজ শুক্রবার এক প্রতিবেদনে তার ক্ষমা চাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, গত বুধবার টোকিও অলিম্পিক কমিটির এক বৈঠকে ইয়োশিরো মোরি বলেছিলেন, ‘নারীরা বেশি কথা বলেন’ এবং ‘বৈঠকে বেশি নারী পরিচালক থাকলে সময় বেশি লাগে’। অশোভন এ মন্তব্যের জন্য ৮৩ বছর বয়সী মোরির ওপর পদত্যাগের চাপ বাড়ছিল বলে জানিয়েছে বিবিসি।

প্রসঙ্গত, অলিম্পিক পরিচালনা কমিটিতে এখন ২৪ সদস্য যার মধ্যে পাঁচ জন নারী। অলিম্পিকে জাপানি খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে থাকা এ কমিটি ২০১৯ সালে পরিচালনা পর্ষদে নারীর সংখ্যা বাড়িয়ে ৪০ শতাংশ করার পরিকল্পনা নিয়েছিল।

যদি পরিচালনা পর্ষদে নারী সদস্য বাড়ানো হয় তাহলে তাদের কথা বলার সময় যেন সীমিত থাকে তা নিশ্চিত করতে হবে। তাদের কথা শেষ করতে দেরি হয়, যা খুবই বিরক্তিকর।

২০০০-২০০১ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর থাকা মোরি দায়িত্বে থাকাকালীন সময়েও উল্টোপাল্টা এবং অকূটনৈতিকসুলভ মন্তব্যের জন্য পরিচিত ছিলেন। তার ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ঝড় বয়ে যায়। টুইটারে হ্যাশট্যাগ মোরি রিজাইন ট্রেন্ড হয়ে ওঠে।

টুইটারে ব্যবহারকারীরা বলছেন, এটা লজ্জার। এখনি সময়। চলে যাও। পাশাপাশি, মোরি যদি পদত্যাগ না করেন তাহলে অ্যাথলেটদের অলিম্পিক বয়কট করার আহ্বান জানিয়েছেন নেটিজেনরা। এদিকে, মোরি জাপানি সংবাদপত্র মাইনিচিকে বলেছেন, কেবল বাইরের লোকই নয়, পরিবারের নারী সদস্যরাও তাকে ওই মন্তব্যের জন্য তিরস্কার করেছেন।