নারীর ক্ষমতায়নে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার
নারীর ক্ষমতায়নে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে স্বীকৃত। নারীর ক্ষমতায়নে গণমাধ্যমকর্মী ও পেশাজীবীরা বিশেষ ভূমিকা রাখতে পারেন।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) সাধারণ সভা-২০২০ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘নারীর ক্ষমতায়ন ও মুক্তিযুদ্ধ এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজেআরএফ’র সভাপতি ও জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে সভায় মুখ্য আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রবীণ সাংবাদিক নেতা আশরাফ খান, বিএফইউজে নির্বাহী কমিটির সদস্য নূরে জান্নাত আক্তার সীমা ও নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এমএ সালাম শান্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
মোজাম্মেল হক বলেন, সরকার গণমাধ্যম কর্মীদের সহায়তায় করোনাকালে বিশেষ অর্থ সহায়তা দিয়েছে। আগামী দিনে গণমাধ্যমকর্মীরা যাতে অবসরকালীন সুযোগ-সুবিধা পেতে পারে সেজন্য কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিশেষ পদক্ষেপ নেয়া হবে।
দেশ গঠনে জাতির পিতা নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সংবিধানে অধিকার সংরক্ষণ করার মাধ্যমে নারীর ক্ষমতায়নের ভিত্তি মজবুত করেছেন। বঙ্গবন্ধু নারীদের ১০ ভাগ চাকরির কোটা এবং সংসদে নারীদের অংশগ্রহণের জন্য ১৫টি সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করেছিলেন।
মন্ত্রী এ সময় ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ এবং সব আন্দোলন, সংগ্রাম ও দেশ গঠনে নারীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

