নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩১ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমানে সব সেক্টরে নারীর অবাধ বিচরণ, ক্ষমতা এসবই শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন। নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে নারী অধিকার ও স্বাস্থ্যসেবার ভূমিকা’ শীর্ষক প্লেনারি অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ, যেখানে বিভিন্ন সরকারী সুযোগ সুবিধার মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হয়। সরকারী অর্থ সহায়তায় কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের দ্বারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা সুবিধার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। আর এই সকল ক্লিনিকে যারা সেবা নিয়ে থাকেন তাদের অধিকাংশই নারী।
মোহাম্মদ নাসিম বলেন, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাইলে নারীদেরও পুরুষদের মতো সমানভাবে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসার পর নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করেছেন। উন্নত বিশ্বের মতো নারী ও পুরুষদের সমানভাবে কাজ করতে হবে। এজন্য সবার আগে যুগোপযোগী নারী শিক্ষার প্রয়োজন। উচ্চ শিক্ষার পরিকল্পনাই পারে বাল্যবিয়ে নিরোধ করতে।
মন্ত্রী বলেন, দেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার ও সংসদ উপনেতাও নারী। দেশের সর্বোচ্চ আদালতে নারী বিচারকের আসনে আছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, সচিব, পাইলট, পুলিশের এসপি তথা প্রশাসনের সর্বক্ষেত্রে নারীর পদচারণা রয়েছে।
জাতীয় সংসদের মানবাধিকার সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সংসদ সদস্য মকবুল হোসেন, বেগম সানজিদা খানম ও শিরিন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, নারীনেত্রী মাসুদা ফারুক রত্না, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এম বি আখতার।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






