ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:৫৩:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

নারীর প্রতি সহিংসতারোধে ছাত্রীদের সাইকেল র‌্যালি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙ্গে নতুন দৃশ্য’ শ্লোগানে বগুড়ায় ৫ শতাধিক নারী শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালীর আয়োজন করে বগুড়া জেলা পুলিশ।


শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে র‌্যালিটি বের হয়ে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শুরুর আগে কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম। প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী, আস্থা প্রকল্পের বগুড়ার সমন্বয়ক মাসুদা ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীরর ছাত্রী খায়রুন নাহার খুশি প্রমুখ। 


র‌্যালিটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে শুরু হয়ে ৪ কিলোমিটার দূরে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। সেখানে র‌্যালিতে অংশ গ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করা হয়।

এদিকে র‌্যালি দেখার জন্য শহরে রাস্তার দু’পাশে নারী-পুরুষরা ভিড় করে। র‌্যালিতে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ গ্রহণ করে। বেসরকারি সংস্থা আস্থা প্রকল্পের সহযোগিতায় র‌্যালির আয়োজন করা হয়।