নারীসেনার সাথে যৌনতা; কানাডার সেনাপ্রধানের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
মাত্র এক মাস আগে কানাডার সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এডমিরাল জিরার্ড ম্যাকডোনাল্ড। একমাসের মাথায় তীব্র সমালোচনার মাঝেই তাকে দায়িত্ব থেকে সরে যেতে হলো। প্রায় এক দশক আগে একজন নারী সৈনিকের সঙ্গে সংঘটিত ‘যৌন বিষয়ক’ অভিযোগের প্রেক্ষিতে তাকে সেনাবাহিনীর প্রধানের পদ থেকে সরে যেতে হয় বলে কানাডীয়ান মিডিয়া জানায়।
সিবিসি নিউজ থেকে জানা যায়, এ ব্যাপারে ৫৪ বছর বয়স্ক ম্যাকডোনাল্ড মুখ না খুললেও ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রী হারজিৎ সাজ্জানহারজিৎ সাজ্জান গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন, এডমিরাল ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে চলমান তদন্তের কারণেই তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যহতি নিলেন।
দশ বছর আগে সংঘটিত একটি যৌন হয়রানির অভিযোগে সেনাপ্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে- এমন একটি খবরের টিপস মিডিয়া আউটলেটগুলো পেয়েছিলো গত মঙ্গলবার। এই ব্যাপারে সরকারের বক্তব্য জানতে চেয়ে প্রায় প্রতিটি মিডিয়াই সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে। সেনাবাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে মিডিয়া আউটলেটগুলোর জিজ্ঞাসার কোনো উত্তর দেয়া হয়নি।
পরে প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে জানান, সেনা প্রধানের বিরুদ্ধে একটি তদন্ত চলমান থাকায় তিনি পদ থেকে সরে দাড়িয়েছেন। সরকারের বিবৃতিতে অবশ্য অভিযোগ সম্পর্কে কিছু বলা হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করেছেন, সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ তিনি কয়েক দিন আগেই পেয়েছেন এবং সঙ্গে সঙ্গে মিলিটারি পুলিশকে তদন্ত করতে দিয়েছেন। সেনা প্রধান ঘটনা সম্পর্কে জেনেছেন গতকালই এবং জানার পরই পদ থেকে সরে দাড়ান।
সেনা প্রধান জিরার্ড ম্যাকডোনাল্ড তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া দেননি। তবে সেনা সদস্যদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি তার কিংবা যে কোনো সেনা কর্মকর্তার ব্যাপারে কারো কোনো অভিযোগ থাকলে নির্ভয়ে তা প্রকাশের আহ্বান জানান।
তিনি বলেন, অভিযোগকারীদের বক্তব্য শোনা হবে, যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে এবং অভিযোগকারীদের পূর্ণ নিরাপত্তা দেয়া হবে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগটি সুনির্দিষ্ট। তদন্ত প্রভাবমুক্ত রাখার জন্যই তাকে পদ থেকে সরে দাড়াতে হয়েছে। সূত্র : সিবিসি নিউজ
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










