নারী উদ্যোক্তা : মূলধন মূল সমস্যা
দীপক রহমান, স্টাফ করেসপন্ডেন্টপ্রকাশিত : ০৫:৪৭ এএম, ১২ নভেম্বর ২০১৩ মঙ্গলবার
বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিতরণকৃত ঋণের মধ্যে ১০ শতাংশ নারী উদ্যোক্তাদের মাঝে বিতরণ করার নির্দেশন দিলেও বাস্তবে তার প্রয়োগ এখনও দেখা যাচ্ছে না৷ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে এসএমই খাতে বিতরণকৃত ঋণের মাত্র তিন শতাংশ নারীদের দেয়া হয়েছে৷ ব্যাংকগুলোর দাবি মহিলা উদ্যোক্তারা ঋণের জন্য আসেন না৷ অন্য দিকে মহিলা উদ্যোক্তারা দাবি করেছেন নানা যুক্তিতে ব্যাংক তাদের ঋণ প্রদানে অনীহা প্রকাশ করেছে৷ এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে যেখানে উন্নত বাজার অর্থনীতিতে মোট ব্যবসা-বাণিজ্যের ২৫ শতাংশেরও বেশি উদ্যোক্তা নারী, সে তুলনায় বাংলাদেশে নারী উদ্যোক্তা এখনও ১০ শতাংশের কম৷ জাতিসংঘের সামপ্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে ৮৮ শতাংশ নারীই মনে করেন তার উদ্যোক্তা হয়ে উঠার পিছনে মূলবাধা মূলধন৷ তাদেও মতে নারীর অগ্রগতির সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত৷ এই বাস্তবতার আলোকে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের প্রতি সহায়তার হাত প্রসারিত করা জরুরী৷ নারী উদ্যোক্তাদের দীর্ঘ দিনের দাবী ঋণের সুদের হার কমানো, ঋণের গ্রেস পিরিয়ড বাড়ানো, গ্যারান্টার শর্ত শিথিল করা এবং ট্রেড লাইসেন্স এবং টিআইএন নম্বরপ্রাপ্তি সহজ করা৷ নারী উদোক্তারা অভিযোগ করে বলেন, স্বামীর গ্যারান্টি ছাড়া একাধিক ব্যাংক এসএমই ঋণ দিচ্ছে না৷ যা একেবারেই গ্রহণযোগ্য নয়৷ এক্ষেত্রে যে সব মহিলা উদ্যোক্তার স্বামী নেই তাদের ঋণ গ্রহণেরও সুযোগ থাকল না৷ এদিকে অভিযোগ আছে কিছু ব্যাংক প্রতিষ্ঠান ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অমান্য করছে৷ মহিলাদের গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে না৷ তাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হলেও বাস্তবে তার পূর্ণ প্রয়োগ হচ্ছে না৷ বিশেষজ্ঞরা বলছেন, নারী উদ্যোক্তা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ নারীদের মধ্যেও ঋণের প্রবাহ বাড়াতে হবে৷ এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও সরকারকেই উদ্যোগ নিতে হবে৷ বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাপরিচালক সুকোমল সিংহ চৌধুরি বলেন, শিল্পায়নে অর্থায়ন বৃদ্ধি করতে পারলে এসএমই`র উন্নয়ন হবে৷ বর্তমানে নারী উদ্যোক্তারা নানা সুবিধা থেকে বঞ্চিত হলেও ভবিষ্যতে এ কাজে তাদের যাত্রা পথকে সহজ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে গড়ে তোলা হচ্ছে নানা নিয়ম নীতি৷ অন্যান্য ব্যাংকসমূহে এসব নীতি প্রথার সুষ্ঠু প্রয়োগই দেশের ভাগ্য উন্নয়নে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে সাহায্য করবে৷ এসএমই খাতের এই মুহূর্তে প্রধান সমস্যা এই ঋণ সম্পর্কে তৃণমূল পর্যায়ের নারীদের অজ্ঞতা বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা৷ তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো ও প্রয়োজনীয় শিক্ষার সুযোগ বাড়ানো জরুরী বলে মনে করেন তারা৷ নারী উদ্যোক্তা শামসুন্নাহার বলেন, সুযোগ পেলে বাংলাদেশের নারীরা অনেক কিছুই করতে পারে৷ কিন্তু তাদেও সে সুযোগই দেয়া হচ্ছে না৷ যদি তারা এসএমই ঋণ সম্পর্কে জানতো তবে আরো এগিয়ে আসতে পারত৷ এসএমই সুবিধা সম্পর্কে গ্রামীণ জনপদের নারীদের জানাতে সবাইকে একসাথে কাজ করতে হবে৷ ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকেও তাদের কাজের ব্যাপারে আরো সত্ হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ এছাড়া, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে তারা এসএমই বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ ও মেলার প্রতি গুরুত্বারোপ করেন তারা৷ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান নারী উদ্যোক্তাদের ঋণের সুদের হার কমানোর আশ্বাস দিয়ে বলেন, নারী উদ্যোক্তাদের মধ্যে কোনো ঋণ খেলাপী নেই৷ এসএমই প্রসারে এডিবির নতুন তহবিল এসেছে৷ এ তহবিলে নারী উদ্যোক্তাদের জন্য ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ বরাদ্দ রাখার চিন্তা ভাবনা চলছে৷ এসএমই ঋণ গ্রহণে নারী উদ্যোক্তাদের আগ্রহী করে তুলতে সমপ্রতি গ্রুপভিত্তিক ঋণ সুবিধাও চালু করা হয়েছে৷ মূলধনের অভাব, ব্যাংক ঋণে সুদের উচ্চহার এবং বিপণন ব্যবস্থায় দুর্বলতা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ এ অবস্থার উত্তরণে সরকারের পাশাপাশি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা৷ ১২ নভেম্বর`২০১৩
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


