নারী-উদ্যোক্তা সহায়ক ডিরেক্টরি প্রকাশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার
নারী-উদ্যোক্তা সহায়ক ডিরেক্টরি প্রকাশ
এসএমই ফাউন্ডেশনের সহায়তায় প্রথমবারের মত দেশের নারী-উদ্যোক্তাদের জন্য সহায়ক ১৪টি সংস্থার একটি ডিরেক্টরি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) শীট্রেডস।
সোমবার অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ বিজনেস সাপোর্ট অর্গানাইজেশন ডিরেক্টরি’ প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পসচিব কে এম আলী আজম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম এবং জেনেভা আইটিসি শীট্রেডস কমনওয়েলথের প্রোগ্রাম ম্যানেজার সাইমন বাফে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই ডিরেক্টরিতে বাংলাদেশের নারী-উদ্যোক্তাদের জন্য সহায়ক ১৪টি সংস্থার তথ্য রয়েছে। এর মধ্যে আইটি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের ৪টি সংস্থা হলো : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ উইমেন ইন টেকনোলোজি (বিডব্লিউআইটি) এবং ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। নারী-উদ্যোক্তাদের সহায়ক ৭টি সংস্থা হলো: বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রিনিয়রস (বিএফডব্লিউই), চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেডব্লিউসিসিআই),পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (পিডব্লিউসিসিআই), এসএমই ফাউন্ডেশন (এসএমইএফ) এবং উইমেন এন্ট্রাপ্রিনিয়রস অ্যাসোসিয়েশন (ডব্লিউইএ)। বস্ত্র ও পোশাকখাতের তিন সংস্থা : বাংলাদেশ হ্যান্ডিক্রাফ্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বাংলাক্রাফ্ট), একতা ফেয়ার ট্রেড ফোরাম এবং জুট ডাইভারসিফিকেশন অ্যান্ড প্রোমোশন সেন্টার (জেডিপিসি)। ডিরেক্টরিতে নারী-উদ্যোক্তাদের জন্য এসব সংস্থার বিস্তারিত সেবাসমূহের বিবরণ এবং যোগাযোগের প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে শিল্পসচিব কে এম আলী আজম বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারীকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই নারী বান্ধব ব্যবসার পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। দেশের নারী-উদ্যোক্তাদের করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক পূনরুদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে আবারো ঘুরে দাঁড়াতে এই ডিরেক্টরি সহায়ক হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, দশ বছর আগেও শতকরা ৪৩ ভাগ অভিভাবক তাদের মেয়ে সন্তানদের উদ্যোক্তা হওয়ার পক্ষে মত দিতেন না। কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে, নারীরা এখন উদ্যোক্তা হতে আগ্রহী। এই ডিরেক্টরি উদ্যোক্তা বিকাশে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০

