নারী ও শিশু নির্যাতনকারীদের একবিন্দু ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৪:০৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত অবস্থানে রয়েছেন। এসব নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ কঠোর হস্তে দমনে ইতোমধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের নোটিশের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী নারী ও শিশু নির্যাতনরোধে সমাজের কর্তাব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
নোটিশদাতা মামুনুর রশীদ কিরণ বলেন, দেশে পৈশাচিক নির্যাতনে শিশু হত্যা বেড়ে চলেছে। শিশু অপহরণ, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে। সামিউল, রাকিব, রাজনসহ বিভিন্ন শিশু হত্যাকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, এসব চিত্রের অন্তরালে অনেকাংশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা। আইনের সঠিক প্রয়োগের অভাবেই দিনদিন এমন হত্যার ঘটনা ঘটছে। তাই শিশুদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের শিশুদের নিরাপত্তা ও ভয়হীন পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে এ জন্য শুধু সরকারই নয়, দেশের সচেতন জনগণ ও সমাজের নেতাদেরও কিছুটা দায়িত্ব রয়েছে। এ ব্যাপারে তাদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা কোনো ঘটনাকেই তুচ্ছ বলে গণ্য করি না, প্রতিটি ঘটনাকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
শিশু ও নারী নির্যাতন বন্ধে সরকারের বিভিন্ন কঠোর পদক্ষেপের কথা তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন, শিশু ও নারী নির্যাতন বন্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সামিউল, রাজনসহ যেসব শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে, সরকারের কঠোর পদক্ষেপের ফলে অতি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত, গ্রেফতার, চার্জশিট দিয়ে আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কাউকেই ন্যূনতম ছাড় দেওয়া হচ্ছে না। জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









