নারী কেলেঙ্কারিতে জেলে যেতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে নারী কেলেঙ্কারির ঘটনায় জেলে যেতে হতে পারে । তার বিরুদ্ধে একের পর এক নারী কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে দ্য সানডে টাইমস খবর প্রকাশ করার পর তদন্তের গতি আরও বৃদ্ধি পেয়েছে।
শার্লট এডওয়ার্ডস নামে পত্রিকাটির একজন কলামিস্ট একটি কলামে অভিযোগ করেন, ২০ বছর আগে সাংবাদিক থাকাকালীন বরিস তার একজন নারী সহকর্মীর শরীরে আপত্তিজনকভাবে হাত দিয়েছিলেন।
শার্লট লিখেছেন, ১৯৯৯ সালে স্পেকটেটর নামক একটি ম্যাগাজিনে সম্পাদক হিসেবে কাজ করতেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। সে সময় সেই ম্যাগাজিনেরই একজন নারী সাংবাদিকের পায়ের রানে আপত্তিজনকভাবে হাত দিয়েছিলেন তিনি। এ বিষয়ে এক টিভি ইন্টারভিউতে বরিসকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন, ‘না!’
এছাড়াও মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও সাবেক বান্ধবী জেনিফার আরকিউরির সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কয়েকটি তদন্ত চলছে। ইতিমধ্যে আরকিউরিকে পাঠানো বরিসের লিখিত বার্তা ও ই-মেইল সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জমা দেয়ার নির্দেশ দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের লন্ডন অ্যাসেম্বলি জিএলএ ওভারসাইট কমিটি।
২৪ সেপ্টেম্বর ইস্যু করা এক চিঠিতে তাকে দুই সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত ওই নির্দেশনার ব্যাপারে কোনো জবাব দেননি বরিস। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে বিকল্প ব্যবস্থা নেবে কমিটি। এমনকি কথোপকথনের সব নথি হস্তান্তর করতে প্রধানমন্ত্রীকে বাধ্যও করা হতে পারে। এমনকি মার্কিন উদ্যোক্তার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাব দিতে বরিসকে সামনাসামনি শুনানির জন্য ডাকতে পারে কমিটি। রোববার এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
কিন্তু এসব অভিযোগ গায়ে মাখছেন না বরিস। অভিযোগের ব্যাপারে স্পষ্ট জবাব দিতেও অস্বীকার করছেন তিনি। তিনি এখন ব্রেক্সিট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ব্রেক্সিট ইস্যু নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই বেশ অস্বস্তিতে পার করছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। তাকে অভিশংসনের দাবিও উঠেছে ইতিমধ্যে। তার উপর নারী কেলেঙ্কারির মতো একটি স্পর্শকাতর বিষয়ে অভিযোগ তুলেছে দ্য সানডে টাইমসের মতো পত্রিকা।
ওই নারী এ বিষয়ে অভিযোগ করেছিলেন কি না কখনও, সে বিষয়ে জানতে চাওয়া হলে বরিস বলেন, ‘আমি আগে যা বলেছি, এখনও তাই বলছি। আর আমার মনে হয়, জনগণ এসব শুনতে চায় না। তারা জানতে চায়, আমরা তাদের জন্য ও দেশের জন্য কি করছি।’
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










