নারী ক্রিকেটারদের বেতন বাড়ল ৩৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ধারাবাহিক পারফরম্যান্সের পুরষ্কার পেলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। বাড়ানো হলো কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক। শীর্ষ গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর শুক্রবার সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য জানান
সব মিলিয়ে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের ২০ থেকে ৩৩ শতাংশ হারে বেতন বেড়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ‘পারফরম্যান্সের ভিত্তিতেই পারিশ্রমিক বাড়ানো হয়েছে মেয়েদের। সাধারণত আমরা ১০ থেকে ১৫ শতাংশ বাড়াই। এবার যারা ভালো খেলেছে, বিশেষ করে এ ও বি গ্রেডে বেশি বাড়িয়েছি।’
তিনি আরও বলেন, ‘গত বছর মেয়ে ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছিল, ছেলেদের সঙ্গে তুলনা করলে অবশ্যই অনেক কম। তবে সাধারণত যা করে থাকি, তার চেয়ে বেশি করেছিলাম।’
গত বছর বেতন বাড়ানোর পর ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের বেতন হয়েছিল মাসে ৬০ হাজার টাকা, ‘বি’ গ্রেডের ৪৮ হাজার টাকা, ‘সি’ গ্রেডের ৩৬ হাজার টাকা ও ‘ডি’ গ্রেডের ২৫ হাজার টাকা।
বাংলাদেশের নারী দল সম্প্রতি প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া দেশের ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক ট্রফিও এসেছিল তাদের হাত ধরেই। ২০১৮ এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয় ভারতকে হারিয়ে।
সবশেষ দক্ষিণ এশিয়ান গেমসেও সোনা জয় করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











