ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

নারী ক্রিকেট দলকে সংসদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৯ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

জাতীয় সংসদ আজ সোমবার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে। সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীদের এশিয়া টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শিরোপা লাভের গৌরব অর্জন করায় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংসদের পক্ষে এ অভিনন্দন জানান।


তিনি বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অসামান্য অর্জনের মাধ্যমে নারী ক্রিকেটাররা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। সমগ্র জাতি বাংলাদেশ দলের ক্রীড়া নৈপুণ্যে গর্বিত।


মালয়েশিয়ার কিনারা একাডেমী ওভাল মাঠে গতকাল ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে শিরোপা লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।