নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার
নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এম সি কলেজসহ সারাদেশে নারীর শ্লীলতাহানি, নির্যাতন ও ধর্ষনের ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজও।
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন রাজধানীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। প্লেসক্লাব চত্বরে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে তারা এ মানববন্ধন পালন করেন।
এসময় দৈনিক সময়ের আলোর নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল বলেন, সারাদেশে নারীদের ওপর যেভাবে নির্যাতন-অত্যাচার ও ধর্ষণ বেড়েছে তার প্রতিবাদে আজ আমরা বাধ্য হয়েছি প্রতিবাদ করতে রাজপথে নামতে। আমাদের কাজ মানুষের খবর লেখা। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে এই জগণ্য অপরাধের প্রতিবাদ না করলেই নয়।
তিনি আরও বলেন, গত এক মাস আগে নোয়াখালীর বেগমগঞ্জে একটি বর্বর-নৃশংস ঘটনা ঘটেছে। যা আমরা দুয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। এমন কেন হলো? আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি কাজ? ওই অঞ্চলের প্রশাসন কি করছিলো? আমরা এসব প্রশ্নের জবাব চাই। চাই সব অভিযুক্তদের শাস্তি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক নজরুল কবির বলেন, আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা এর প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হয়েছি। আমাদের মা-বোনেরা আজ নিজেদের ইজ্জত রক্ষা করতে ঘরবন্দি হয়ে পড়েছেন। মুক্তভাবে তারা চলাফেরা করার স্বাধীনতা হারিয়ে ফেলছেন। নারী নির্যাতনকারীরা অপরাধ করেও ধরা-ছোঁয়ার বাইরে থাকছে। অনেককে আইনের আওতায় আনা হলেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে। এ কারণে দেশে নারী নির্যাতন বেড়ে চলছে।
এসময় একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মুশফিকা নাজনীন বলেন, সারাদেশ আজ স্তম্ভিত। এ কেমন বর্ববরতা চলছে সমাজে। জল্লাদদের উল্লাস আমাদের বাংলায়। দল ও মতের প্রশ্নে বা তর্কে না যেয়ে এবার নিজেরা নিজেদের দোষগুলো খুঁজতে হবে। সচেতনতা তৈরি করতে হবে নিজের ঘর থেকেই।
তিনি বলেন, নির্যাতনের ভয়ে নারী ঘরবন্দি হলে দেশের সকল খাতে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। তাই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতন ও ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
দৈনিক সময়ের আলো পত্রিকার রিপোর্টার স্বপ্না চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে সিনিয়র সাংবাদিক শেখ মামুন, মশিউর রহমান খান, মানিক লাল ঘোষ, শাকেরা আরজু সীমু, সমীরণ রায়, জান্নাতুল ফেরদৌস পান্না, রুবিনা ইয়াসমিন প্রমুখসহ আরও শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



