নারী পুরুষ সমান অধিকার যেসব দেশে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
বেলজিয়াম
গড়ে সারা বিশ্বে পুরুষদের তিন ভাগের এক ভাগ অধিকার ভোগ করে নারীরা। এক্ষেত্রে কোন দেশের কি অবস্থা?
বিশ্বব্যাংক বলছে, মাত্র ছয়টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান-বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। সংস্থার 'নারী, ব্যবসা ও আইন' শীর্ষক রিপোর্টে তারা বলছে এ সমতা রয়েছে বিশ্বের ১৮৭ টি দেশের মধ্যে মাত্র ছয়টিতে।
ওয়াশিংটন ভিত্তিক সংস্থাটি গত দশ বছরের তথ্য বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে।
এক্ষেত্রে তারা বিবেচনায় নিয়েছে প্রধানত: অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সাথে আরও ছিলো চলাফেরার স্বাধীনতা, মাতৃত্ব, পারিবারিক সহিংসতা ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো।
আর এসব বিষয় বিবেচনায় বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, লাটভিয়া, লুক্সেমবার্গ ও সুইডেনকে বিশ্বব্যাংক বলছে সবগুলো বিষয়ে সমান সমতার দেশ।
তথ্য মতে, বিশ্বব্যাপী নারীরা গড়ে পুরুষের ৭৫ ভাগ সমান অধিকার ভোগ করে।
আঞ্চলিক পার্থক্য: বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে এ বিষয়ে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়।
যেমন, ইউরোপে নারীর অধিকার ভোগের মাত্র ৮৪.৭% । মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় তা কমে ৪৭.৩% মাত্র। সৌদি আরবের আইনে নারীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে ব্যাপক ভাবে। সে কারণে দেশটি এ তালিকায় সবার শেষে।
বিশ্বব্যাংকের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, কর্মক্ষেত্রে প্রবেশ কিংবা ব্যবসা শুরুর ক্ষেত্রে অনেক আইনই আছে যা নারী বিরোধী।
যদিও কোনো কোনো দেশ যে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে সেটিও এ রিপোর্টে উঠে এসেছে।
বিশ্বব্যাংক বলছে, গত দশকে ১৩১ টি দেশে ২৭৪ ধরণের সংস্কার এসেছে আইন বা বিধিমালায়। আর সেটি লিঙ্গ সমতা বাড়িয়েছে।
কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা: বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে নারীর পুরো কর্মজীবন, চাকুরি থেকে শুরু করে ব্যবসা পরিচালনা এবং শেষে পেনশন।
এতে আরো বলা হয়েছে, ৩৩টি দেশ পিতৃত্ব ছুটির বিষয়টি অনুমোদন করেছে। এছাড়া ৪৭টি দেশে পারিবারিক সহিংসতা রোধে আইন হয়েছে।
বিশ্বব্যাংকের অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেন, আমরা জানি লিঙ্গ সমতা অর্জন করতে হলে আইন পরিবর্তনের চেয়ে আরও বেশি কিছু করতে হবে। আইনের অর্থবহ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সূত্র : বিবিসি বাংলা
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


