নারী ফুটবল বিশ্বকাপ পুরস্কার মূল্য বৃদ্ধি করল ফিফা
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
নারী বিশ্বকাপ ফুটবলের পুরস্কার মূল্য ৩০০ শতাংশ বৃদ্ধি করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এতে করে ৩২ দলের প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫০ মিলিয়ন ডলারে। বাংলাদেশি টাকায় যা হল ১৬০৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা।
বৃহস্পতিবার রুয়ান্ডার কিগালিতে ফিফার গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৯৯১ সাল থেকে শুরু হয় নারী বিশ্বকাপ ফুটবল। প্রথমবার অংশগ্রহণ করেছিল ১২টি দেশ। ১৯৯৯ সালে দলের সংখ্যা বেড়ে হয় ১৬টি। ২০১৫ সালে দলের সংখ্যা আরও বাড়িয়ে ২৪ করেছিল ফিফা। ২০২৩ সালে নারী ফুটবল বিশ্বকাপে খেলবে ৩২টি দেশ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ। এই বিশ্বকাপ থেকেই বাড়ছে পুরস্কারমূল্য।
ফিফার গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, নারীদের আরও অনেক বেশি প্রাপ্য। আমরা তাদের পাশে আছি। তাদের এই লড়াইয়ের পাশে আমরা থাকব। ২০২৬ সালে পুরুষদের বিশ্বকাপের সমান পুরস্কারমূল্য ২০২৭ সালের নারীদের বিশ্বকাপে দেয়ার আশ্বাসও দিয়েছেন ফিফা সভাপতি।
কাতার বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ছিল ৪৪০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬৩৫ কোটি টাকা।
সূত্র: ইএসপিএন
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











