নারী বিশ্বকাপ: কোস্টা রিকাকে হারিয়ে স্পেনের শুভ সূচনা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
কোস্টা রিকাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে শুভ সুচনা করেছে স্পেন। দুইবারের ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিয়া পুটেলাস বদলি হিসেবে শেষদিকে মাঠে নামলেও স্প্যানিশ দাপটের কোনরকম হেরফের হতে দেখা যায়নি আজকের ম্যাচে।
ওয়েলিংটনে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে স্প্যানিশরা প্রমান করেছে কেন তাদেরকে গ্রুপের ফেভারিট দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ম্যাচে তারা প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে অন্তত ৪৬টি শট নিয়েছে। পুরো ম্যাচেই তারা কোস্টা রিকার রক্ষনকে চাপে রেখেছে। বলতে গেলে প্রতিপক্ষ দলটি পুরোটা সময় জুড়ে ব্যস্ত ছিল নিজেদের রক্ষণ সামলানোর কাজে। তারপরও ৩-০ গোলের জয়ে সন্তুস্ট থাকতে হয়েছে স্প্যানিশদের।
চটকদার পাসিংয়ের মাধ্যমে ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রাখা লা রোজারা প্রথমার্ধের মধ্যভাগেই মাত্র ছয় মিনিটের ব্যবধানে তিন গোল করেছে। অবশ্য কোস্টা রিকার আত্মঘাতি গোলে প্রথমে এগিয়ে যায় স্পেন।
ম্যাচের ২১ মিনিটে ইস্তার গঞ্জালেজের নিচু ক্রসের বল প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন কোস্টা রিকার ডিফেন্ডার ভ্যালেরিয়া ডেল ক্যাম্পো (১-০)। দুই মিনিট পর ওনা বাতলের যোগান থেকে লক্ষ্যভেদ করে স্পেনকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন আইতানা বনমতি (২-০)। ২৭ মিনিটে দারুন দক্ষতায় তৃতীয় গোল করেন ইস্তার গঞ্জালেজ (৩-০)।
এদিন অবশ্য মুল একাদশে না থাকলেও ৭৭তম মিনিটে মাঠে নেমেছিলেন স্প্যানিশ সুপার স্টার অ্যালেক্সিয়া পুটেলাস। ফিটনেস ঘাটতির কারণে সেমবার অনুশীলনেও পুরোটা সময় দিতে পারেননি দুই বারের এই বিশ্বসেরা খেতাবধারী।
অবশ্য ম্যাচের শেষ ভাগে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিলেন পুটেলাস। তবে সফল সমাপ্তি টানতে পারেননি। ম্যাচে দারুন ফুটবল শৈলি দেখিয়ে প্লে মেকারের ভুমিকা পালন করেছেন তার বার্সোলানা সতীর্থ আইতানা বনমতি। তিনি দলকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে দেয়ার পাশাপাশি নিজেও করেছেন এক গোল।
বিশ্ব মঞ্চে কখনো জয়ের দেখা পায়নি কোস্টা রিকা। আট বছর আগে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া দলটি ওই আসরে নিজেদের প্রথম ম্যাচেই স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। তবে গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




