নারী মন্ত্রণালয় বন্ধ: বিক্ষোভে আফগান নারী অধিকারকর্মীরা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার
নারীবিষয়ক মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন আফগান নারী অধিকারকর্মীরা। ছবি : রয়টার্স
নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবার বিক্ষোভ শুরু করেছেন আফগানিস্তানের বেশ কিছু নারী অধিকারকর্মী। রোববার দেশটির সাবেক নারীবিষয়ক মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বলেন, নারীবিষয়ক মন্ত্রণালয় অবশ্যই পুনরায় চালু করতে হবে। নারীদের সরিয়ে দেওয়া মানে মানুষকেই সরিয়ে দেওয়া। অপর এক নারী অধিকারকর্মী বলেছেন, মেয়েদের বাড়িতে রেখে, তাদের ওপর বিধিনিষেধ আরোপ করে, তাদের স্কুলে যেতে না দিয়ে আফগান নারীদের দমানো যাবে না।
এদিকে, নারীবিষয়ক মন্ত্রণালয়ের নারী কর্মীরা অভিযোগ করেছেন, গত মাসে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর তারা কয়েক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ে তাদের কাজে ফেরার চেষ্টা করেছেন। তারা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকতে চেয়েছেন। কিন্তু তালেবান তাদের কাজে ফিরতে দেয়নি।
অন্যদিকে, তালেবানরা নারীবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয় করেছে। নারীবিষয়ক মন্ত্রণালয়ের নামফলক মুছে ইতিমধ্যে বসানো হয়েছে নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয়ের নামফলক। তালেবানের আগের আমলে এই নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয় ছিল। তখন এই মন্ত্রণালয় তালেবানের কট্টর ধর্মীয় মতাদর্শ বাস্তবায়নে কাজ করেছিল।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল। তখন তারা মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। নিষিদ্ধ করেছিল বাইরে নারীদের চাকরি করা।
আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা নারীর অধিকার সুরক্ষা করবে। কিন্তু নারীর অধিকার সুরক্ষায় তালেবানের কাজের সঙ্গে তাদের প্রতিশ্রুতির কোনো মিল এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










