নার্সদের উচ্চতর গ্রেড পেতে আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সদের উচ্চতর গ্রেড পেতে আবেদন শুরু হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব ও পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্সদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একই পদে কর্মরত যে সকল সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্সরা চাকরিকালীন সময়ে একটি মাত্র টাইম স্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর গ্রেড (যে নামেই অভিহিত হোক) পেয়েছেন, সে সকল নার্সরা উচ্চতর স্কেল (টাইম স্কেল)/সিলেকশন গ্রেড পাওয়ার তারিখ হতে পরবর্তী ৬ বছর শেষ হওয়ার পর ৭ম বছরে উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।
এতে বলা হয়েছে, যাদের উপরোক্ত শর্ত পূরণ হয়েছে, তাদেরকে নিম্নবর্ণিত কাগজপত্রসহ স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্রে অধিদপ্তরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
যেসব কাগজপত্রসহ জমা দিতে হবে
>> উচ্চতর গ্রেড পাওয়ার স্বপক্ষে আবেদন পত্র।
>> সরকারি চাকরিতে প্রথম যোগদানের কপি।
>> স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক বিভাগীয় মামলা নেই মর্মে প্রত্যয়ন পত্র।
>> চাকরি স্থায়ীকরণের কপি।
>> একটি মাত্র টাইম স্কেল/সিলেকশন গ্রেড পেয়েছেন তার স্বপক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন পত্র।
>> ইতোপূর্বে মঞ্জুরকৃত টাইম স্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর গ্রেডের আদেশ কপি।
প্রজ্ঞাপনটির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি), মেডিকেল কলেজ হাসপাতাল (সকল) পরিচালক, বিশেষায়িত হাসপাতাল (সকল), সিভিল সার্জনসহ (সকল) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




