ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১৫:৪৯:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

নাসিকে আইভী তৃতীয় মেয়াদে দায়িত্ব নেবেন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার সকালে সরাসরি নগরভবনে গিয়ে পুরোনো চেয়ারে নতুন করে বসবেন দেড় যুগ যাবৎ নগরকর্তার দায়িত্বে থাকা এই জনপ্রতিনিধি।

চলতি বছরের ১৬ জানুয়ারি নাসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে হ্যাট্রিক বিজয় পান ডা. সেলিনা হায়াৎ আইভী। এর আগে এক মেয়াদে পৌর চেয়ারম্যান ও দুই মেয়াদে সিটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। এইবার তৃতীয় মেয়াদে সিটি মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। আগামী ৫ বছর তিনি এই দায়িত্বে থাকবেন।