ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২:৪৬:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

নিউইয়র্কে ভবনে আগুন, ৯ শিশুসহ নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা বিবিসি জানায়, রোববার নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় ১৯ তলাবিশিষ্টি ভবনটির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী ‘নজিরবিহীন’ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তারা হতাহতদের উদ্ধার করে বাইরে নিয়ে আসছে।

ড্যানিয়েল জানিয়েছেন, আগুন দ্রুত ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রচণ্ড ধোঁয়া এবং তীব্র আগুনের মুখোমুখি হয়েছেন। অগ্নিকাণ্ডে ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।