ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১০:২৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়

নিউইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে চারগুণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ। এ প্রেক্ষাপটে নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হাসপাতালে শিশুদের ভর্তির হার চারগুণ বেড়েছে।
বার্তাসংস্থা এপির বরাত দিয়ে সোমবার হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

এ প্রেক্ষাপটে হোয়াইট হাউস বলছে, তারা কোভিড-১৯ টেস্টের ঘাটতি দ্রুতই লাঘব করবেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, কোভিড-১৯ এর জেরে শিশুদের হাসপাতালে ভর্তিতে উচ্চ গতি দেখা যাচ্ছে।

তারা বলছেন, শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে অন্তত চারগুণ। গত ৫ ডিসেম্বর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত এ বৃদ্ধির ধারা অব্যহত রয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া এ শিশুদের অর্ধেকের বয়স পাঁচ বছরের নিচে। এ বয়সের শিশুদের এখনো করোনার টিকা দেয়ার অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ অনেকটাই বেড়েছে। গত পাঁচদিনে দেশটিতে গড়ে প্রতিদিন ১ লাখ ৯০ হাজার জনের করোনা শনাক্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। এ প্রেক্ষাপটে করোনা টেস্টের ওপর জোর দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ এন্থনি ফাউসি রোববার করোনা টেস্টের সংকটের কথা উল্লেখ করেন। তিনি আগামী মাস থেকে আরও বেশি করোনা পরীক্ষা নিশ্চিত করার পক্ষে মত দেন।