ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৮:৫৯:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

নিউজিল্যান্ডে গত ছয় মাসে করোনায় প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

নিউজিল্যান্ডে ছয় মাস পর করোনাভাইরাসে একজন মারা গেছে। তবে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার রাতে অকল্যান্ড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছরের এক নারী মারা গেছে। তিনি ভেন্টিলেটর কিংবা নিবিড় পরিচর্যা সহায়তা নিতে পারেননি।

নিউজিল্যান্ডে করোনায় মারা যাওয়া ব্যক্তি হিসেবে তিনি ২৭তম এবং চলতি বছর ১৬ ফেব্রুয়ারির পর প্রথম ব্যক্তি। তিনি বাসাতেই করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
 
দেশটিতে গত ছয় মাস আগে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ পর্যায়ের লকডাউন দিয়ে তা নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হয়।

আজ শনিবার নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত সপ্তাহে এ সংখ্যা ছিল ৮৪। নিউজিল্যান্ডে গত ছয় মাসে এ পর্যন্ত ৭৮২ করোনা রোগী শনাক্ত হয়েছে।