নিউজিল্যান্ডে ফাইজারের টিকাগ্রহণকারী নারীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার
ফাইল ছবি
নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়া এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যুর ঘটনায় স্বাধীন একটি কোভিড-১৯ ভ্যাকসিন সেফটি মনিটরিং বোর্ডের পর্যালোচনার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তবে ওই নারীর বয়সের বিষয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়।
মনিটরিং বোর্ড মনে করে, ওই নারীর মৃত্যু হয়েছে মায়োকার্ডাইটিসের কারণে। বিবৃতিতে বলা হয়, মায়োকার্ডাইটিস ফাইজারের কোভিড-১৯ টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পরিচিত। (মায়োকার্ডাইটিস হলো- হৃৎপিণ্ডের পেশির প্রদাহ, যা রক্ত সঞ্চালন করার জন্য অঙ্গের ক্ষমতাকে সীমিত করতে পারে এবং হৃদস্পন্দনের ছন্দে পরিবর্তন আনতে পারে)।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, ফাইজারের টিকা নেওয়ার পর এই প্রথম নিউজিল্যান্ডে কারও মৃত্যু হলো। তবে ফাইজারের মিডিয়া টিম এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
নিউজিল্যান্ডে ফাইজার, জনসন ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন আরোপ করা হয়েছিল। দেশটিতে সোমবার ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চীনের উহান থেকে এ ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডে সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










