ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১০:০৪:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

নিউজিল্যান্ডে লিড নিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাসের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনের শেষ বিকেলে লিড নেয় সফরকারীরা।

দুই উইকেট হারিয়ে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। প্রথমেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। ৭৮ রান করে নেইল ওয়াগনারের তৃতীয় শিকারে পরিণত হন এই ওপেনার। পরে ১২ রান করেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকুর রহিমকে।


এরপর পঞ্চম উইকেট জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে বাংলাদেশ। লিটন দাস ও মুমিনুল হকের ব্যাটে ভর করে দলীয় সংগ্রহ ৩০০ পার করে বাংলাদেশ। ব্যক্তিগত অর্ধশতকের কোঠা পূরণ করেন দুজনই।

এর আগে টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩২৮ রানে গুড়িয়ে যায় কিউইরা। জবাবে ২ উইকেটে ১৭৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।