ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৫:৫৮:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার ভোর ৪টা ৫৫ মিনিটে দেশটির তৌরঙ্গ শহর থেকে ৯২৯ কিলোমিটার দূরে কেরমাডেক দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এক্সপ্রেস।

এদিকে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা বাতিল করা হয়।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০০ কিলোমিটার গভীরে। ফলে ৩০০ কিলোমিটার পরিধির মধ্যে সুনামি হতে পারে। সেই আশঙ্কা থেকেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

এই ৩০০ কিলোমিটারের মধ্যে পড়েছে নিউজিল্যান্ড, আমেরিকা সামোয়া, কুক আইল্যান্ড, টোগা, ফিজি, সলোমন আইল্যান্ড।

সুনামি সতর্কতা বাতিল করা হলেও উপকূল এলাকা থেকে সবাইকে দূরে নিরাপদ স্থানে চলে যাওয়ার বার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়