নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীকে শান্তিতে নোবেল দেয়ার দাবি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকার প্রশংসায় গোটা বিশ্ব পঞ্চমুখ। এরি ধারাবাহিকতায় আরডার্নকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার আবেদন করছেন হাজারো মানুষ। দেশটির জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরডার্নকে নোবেল শন্তি পুরস্কার দেয়ার জন্য দুটি আবেদন জমা পড়েছে ভিন্ন দুটি ওয়েবসাইটে। তার একটি হলো চেঞ্জ.ওআরজি অন্যটি ফ্রান্সভিত্তিক আভাজ.ওআরজি।
জেসিন্ডা আরডার্নকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে নিউজিল্যান্ডভিত্তিক ওয়েবসাইটিতে ৩ হাজারেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে। ফ্রান্সভিত্তিক অন্য ওয়েবসাইটটিতে আরডার্নকে নোবেল শান্তি পুরস্কার দাবি তুলে স্বাক্ষর করেছেন এক হাজারের বেশি মানুষ। ফ্রান্সভিত্তিক ওয়েবসাইটটিতে বলা হচ্ছে, ‘ক্রাইস্টচার্চের মর্মান্তিক সেই হামলার প্রেক্ষিতে পর্যাপ্ত পদক্ষেপ, সমানুভূতি, ব্যথিত ও শান্তিপূর্ণ ভূমিকার জন্য আমরা চাই তাকে (জেসিন্ডা) আগামী নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হোক।’ ধারণা করা হচ্ছে, ওই ওয়েবসাইটে প্রথম স্বাক্ষরকারী ব্যক্তিটি হলেন ফ্রান্সের কবি ড. খাল তোরাবুলি।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলার ঘটনার পর থেকে নানাভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা। সন্ত্রাসীকে গ্রেফতার, অস্ত্র আইন পরিবর্তন, ধর্মীয় মূল্যবোধ এবং আচারণ ওপর অগাধ শ্রদ্ধা জেসিন্ডাকে নিয়েছে গেছে অন্য এক উচ্চতায়। এসব কারণে ধন্যবাদ পাচ্ছেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকার প্রশংসা করে তার হিজাব পরিহিত একটি ছবি বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শিত হয়েছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











