ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২১:৩৯:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

মুক্তামণি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০১ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন মুক্তামণির শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে বর্তমানে বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।

বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্তলাল সেন শনিবার রাত ১১টায় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তামণি নিউমোনিয়ায় আক্রান্ত। তার লাং (ফুসফুস) এর একপাশ আগে থেকেই অকার্যকর ছিল। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্য লাং ও প্রায় অকার্যকর হয়ে পড়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

গত দুদিন যাবত সে আইসিইউতে চিকিৎসাধীন। আজ তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে নিউমোনিয়ার সঙ্গে হাতের টিউমার কিংবা অস্ত্রোপচারের কোন সম্পর্ক নেই বলে তিনি জানান।

প্রসঙ্গত বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির ডান হাতের রক্তনালীর টিউমার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়।