ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২:১৩:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

নিখোঁজ স্ত্রীর সন্ধানে ৮৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিখোঁজ হওয়া সুন্দরী স্ত্রীর সন্ধান কেউ দিতে পারলে তাকে এক লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৮৪ লাখ ৫২ হাজার টাকা) পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দুবাইপ্রবাসী এক স্বামী। মালদ্বীপে ওই নারী নিখোঁজ হয়েছেন।

পরমার গুরশারঞ্জিত সিং ও তার স্ত্রী গিয়েদ্রে ভাস্কিতি (৩৩) মালদ্বীপের মামুনাগুয়া আইল্যান্ডের ইন্টারন্যাশনাল রিসোর্টে ছুটি কাটাচ্ছিলেন। সেখান থেকেই ভাস্কিতি ১৩ ফেব্রুয়ারি নিখোঁজ হন।

তার স্বামী বলেন, আমি ৯ দিনের বেশি সময় ধরে তার সন্ধান করছি। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ কোনো জবাব দিতে পারছে না। এখন তারা আমার স্ত্রীর অনুসন্ধানও বন্ধ করে দিয়েছে। আমি জানি না, সে পানিতে ডুবে গেছে না তাকে অপহরণ করা হয়েছে বা কেউ তার কোনো ক্ষতি করেছে কিনা। আমার জবাব দরকার।

তিনি বলেন, তিনি মিধু থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ, কোস্টাল গার্ড ও হোটেল স্টাফ এক সপ্তাহব্যাপী অনুসন্ধান চালিয়ে তা এখন বন্ধ করে দিয়েছে।

মালদ্বীপ পুলিশ বলছে, তারা মনে করছে যে ওই নারী সাগরে ডুবে গেছেন। কিন্তু পরিবারটি তা মানতে নারাজ।

এক পারিবারিক বন্ধু বলেন, তিনি খুবই দক্ষ সাঁতারু ও সুপরিচিত অ্যাথলেট। মালদ্বীপের অগভীর পানিতে তার ডুবে যাওয়া অসম্ভব। আর ডুবে গেলেও তারা লাশ ভেসে ওঠার কথা।

তারা আশা করছেন, এক লাখ ডলার পুরস্কারের কারণে ওই নারীর সন্ধান পাওয়া সম্ভব হবে। সূত্র : খালিজ টাইমস


-জেডসি