নিজের অ্যাপ ইন্টারফেসে বদল আনবে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২০ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
হোয়াটসঅ্যাপ নিজের অ্যাপ ইন্টারফেসে বদল আনবে, এমন কথা বিগত দুই বছরে বেশ কয়েকবার শোনা গেছে। কিন্তু মেইন স্ক্রিনে চ্যাট লাইন রিমুভ ও প্রোফাইল ডিটেইলসগুলোর জন্য আলাদা লাইন প্রবর্তন ইত্যাদি ছাড়া তেমন কোনো বিশেষ বদল দেখা যায়নি। তবে বিগত কয়েকদিনে একাধিক নতুন ফিচার চালু করার পর এবার ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যমটি তার ইউজার ইন্টারফেসে এক আকর্ষণীয় পরিবর্তন ঘটিয়ে বসেছে।
গত এপ্রিলের শুরুতে শোনা গিয়েছিল যে, হোয়াটসঅ্যাপ ইউজারদের আকর্ষিত করতে অ্যান্ড্রয়েড অ্যাপের মেইন চ্যাট মেনুর ইন্টারফেসে নতুনত্ব আনতে কাজ করছে। এক্ষেত্রে সংস্থাটি আইওএস ভার্সনের মতো ‘বটম নেভিগেশন বার’ নিয়ে আসার কথা জানিয়েছিল, যা অ্যান্ড্রয়েড অ্যাপে স্ক্রিনের নিচের দিকে অবস্থান করবে। এখন প্রত্যাশা মতোই সেই নতুন ইউআই নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা (এমনকি আমাদের টেকগাপের কিছু সদস্যও) এই নতুন মেইন চ্যাটের স্ক্রিনের অ্যাক্সেস পেয়েছেন।
জানা গিয়েছিল, হোয়াটসঅ্যাপ তার অ্যান্ড্রয়েড অ্যাপের মেইন স্ক্রিনটিকে এমনভাবে সাজাবে, যাতে করে ইউজাররা চ্যাট, কল, স্ট্যাটাস ও কমিউনিটি ট্যাবগুলো স্ক্রিনের নিচে ফোনের বটম নেভিগেশন বারের কাছাকাছি দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপের ২.২৩.৮.৪ অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে কিছু কিছু ইউজার এরকম বদল প্রত্যক্ষও করেছিলেন। সেক্ষেত্রে সম্প্রতি এই নতুন ইউআইয়ের উপলভ্যতা আরও বাড়ানো হয়েছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড বিটা আপডেটে (ভার্সন ২.২৩.১১.৪) চ্যাট স্ক্রিনের ওপরে থাকা ট্যাবগুলো নিচের দিকে নেমে এসেছে, এদের আইকনগুলোকেও বেশ প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। বদল এসেছে কন্ট্যাক্ট অ্যাক্সেসের আইকনটিতেও।
বর্তমানে ইউজাররা স্ক্রিনের নিচে চ্যাট, কমিউনিটি, স্ট্যাটাস ও কল এই ক্রমে ট্যাবগুলো ব্যবহার করতে পারবেন। তবে আগে যেভাবে স্ক্রিন স্লাইড করে ট্যাবগুলোতে স্যুইচ করা যেত, এখন আর সেই সুবিধা মিলবে না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


