ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২২:২১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

নিজের বাড়ি আমাদের জন্য একটি স্বপ্ন: জুঁই 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২২ পিএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার

শিয়ালি সেকেন্ডারি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার জুঁই

শিয়ালি সেকেন্ডারি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার জুঁই

খুলনা জেলার তেরখাদা উপজেলার শিয়ালি সেকেন্ডারি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার জুঁই বাড়ি পেয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে।

আজ বুধবার জুঁই বলেছে, ‘এটা আমাদের জন্য একটি স্বপ্ন। একটি জমিতে আমাদের একটি নিজের বাড়ি হবে- তা আমি কল্পনাই করতে পারিনি। আমার শ্রমিক বাবা আমাদের এ স্বপ্নটি পূরণ করতে পারেনরি। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই স্বপ্ন পূরণ করেছেন।’

তেরখাদার ‘বারাসাত সোনার বাংলা পল্লী’ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেয়ার পর- জুঁই খুবই আনন্দের সাথে তার উচ্ছ্বাস প্রকাশ করে।    

চট্টগ্রামের একটি লবন কারখানার শ্রমিক মোহাম্মদ মোকাররমের মেয়ে জুঁই (১৫) আরো বলে, ‘আমার বাবার স্বল্প আয়ে আমাদের ছয় সদস্যের পরিবারের চলতে খুবই কষ্ট হতো।’

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে জুঁই সবচেয়ে ছোট। 
সে বলে, আমি প্রায়ই বাবাকে বলতাম- তুমি তোমার সারা জীবনেও একটি ছোট কাঁচা বাড়িও কিনতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী আজ আমাদের একটি আধা-পাকা বাড়ি উপহার দিয়েছেন।

জুঁই বলে, ‘উপজেলার আনন্দনগরে আঠারোবেকি নদীর তীরে  এই বাড়ি পেয়ে আমরা খুব খুশি।’