ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৭:৩০:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

নিজ পরিবারের ৫ জনকে হত্যা করলো কিশোর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

যুক্তরাষ্ট্রে এক কিশোর নিজ পরিবারের ৫ জনকে হত্যা করেছে। আলাবামায় ১৪ বছর বয়সী এই কিশোরের গুলিতে নিহত হয়েছে তার নিজ পরিবারের পাঁচ সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর দ্য নিউইয়র্ক টাইমস-এর।

পরিবারের সবাইকে হত্যা করার পর পুলিশের কাছে ধরা পড়ে ওই কিশোর। পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে ওই কিশোর জানায়, সে নিজের পরিবারের সবাইকে গুলি করে হত্যা করেছে৷

নিহতরা হলেন- ওই কিশোরের বাবা জন সিস্ক (৩৮), সৎ মা মেরি সিস্ক (৩৫), ৬ বছর বয়সী ভাই, ৫ বছর বয়সী বোন ও ৬ মাস বয়সী ভাই। তবে ঠিক কী কারণে তাদের হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, কিশোরের গুলিতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসাপাতালে মারা যায় আরো দুইজন। তদন্তকারীদের কাছে ইতোমধ্যে পরিবারের সদস্যদের খুনের দায় ওই কিশোর স্বীকার করেছে বলে জানায় পুলিশ।