নিজ বাসায় ফিরোজ রশীদের পুত্রবধূ গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সাংসদ কাজী ফিরোজ রশীদের পুত্রবধূকে নিজ বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের পেটে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফিরোজ রশীদের পুত্রবধূর নাম মেরিনা শোয়েব।
গতকাল রোববার রাতে ধানমন্ডি ৯/এ-এর বাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ল্যাবেএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি তদন্ত করছেন।’
প্রাথমিক তদন্তে মেরিনার বরাত দিয়ে ধানমন্ডি থানা সূত্র জানায়, রাতে বাসায় কেউ ছিল না। তখন স্বামীর পিস্তল নিজেই নিজের পেটে ঠেকিয়ে গুলি করেন মেরিনা।
পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয় বলে জানান তিনি।
এদিকে ল্যাবএইড সূত্র বলছে, মেরিনা শোয়েবের বর্তমান অবস্থা আশঙ্কামুক্ত নয়। গুলি তার পেট দিয়ে ঢুকে পেটেই রয়ে গেছে। সেটি এখনও বের করা সম্ভব হয়নি।
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ