ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৯:০৮:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

নিত্যপণ্যের ভ্যাট কমাতে এনবিআরকে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ভ্যাট কমাতে এনবিআরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তা পর্যায়ে শুল্ক কমানো সংক্রান্ত ফাইলে আইনমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আজকে এ বিষয়ে এসআরও জারি করা হবে। তবে আমদানি পর্যায়ে শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বলেছে মন্ত্রিসভা।

তিনি জানান, শুধু ভোজ্য তেল নয়, চিনি বা যেগুলো বেশি প্রয়োজনীয় সেগুলোর ক্ষেত্রে ভ্যাট কমাতে বলা হয়েছে।

আনোয়ারুল ইসলাম বলেন, ভ্যাট একেবারে তুলে দেওয়া যাবে না। কারণ তখন এনবিআরের কাছে হিসেব থাকবে না। লোয়েস্ট পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।