নিভে গেলো ইন্দিরা গান্ধীর তৈরি ‘অমর জওয়ান জ্যোতি’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
ভারতের রাজধানী দিল্লির ‘ইন্ডিয়া গেট’–এর সামনে একাত্তরের যুদ্ধের শহীদদের স্মরণে প্রজ্বলিত ‘অমর জওয়ান জ্যোতি’ ৫০ বছর পরে গত শুক্রবার নিভে গেল। সেখানকার প্রজ্বলিত শিখা মিশিয়ে দেওয়া হলো অনতিদূরে স্থাপিত জাতীয় যুদ্ধস্মারকের অগ্নিশিখার সঙ্গে।
ভারতের চিফ এয়ার মার্শাল বলভদ্র রাধাকৃষ্ণ সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে দুই শিখার মিলন ঘটান। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে প্রয়াত ভারতীয় সেনাদের স্মৃতিতে ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতির প্রতিষ্ঠা করেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তখন থেকে জ্বলছিল এই অনির্বাণ শিখা।
কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় যে, ৪০০ মিটার দূরে জাতীয় যুদ্ধ স্মারকের অনির্বাণ শিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে অমর জওয়ান জ্যোতির সেই অনির্বাণ শিখা। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিখা বহন করে যুদ্ধ স্মারকে আনেন বাহিনীর জওয়ানরা। শুক্রবার বিকালে দুই শিখা মিশে যায়। তবে এ ঘটনায় বিতর্কের তৈরি হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। তাদের প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত নিল মোদি সরকার? এটা কি শহিদদের আত্মবলিদানের অমর্যাদা নয়? এ নিয়ে মোদি সরকার ব্যাখ্যা দিয়ে বলেছে, অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা নিভছে না। এটা কেবল জাতীয় যুদ্ধ স্মারকে প্রজ্বলিত শিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
‘অমর জওয়ান জ্যোতি’ নিভিয়ে দেওয়ার কথা জানাজানি হয় গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। সেই থেকে দেশজুড়ে প্রতিবাদের জবাবে শুক্রবার সকালে সরকারি সূত্র জানায়, ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি নেভানো হচ্ছে না। বরং তা স্থানান্তরিত হচ্ছে জাতীয় যুদ্ধস্মারকে।
যুক্তি হিসেবে সরকারের তরফে বলা হয়, ব্রিটিশদের তৈরি ইন্ডিয়া গেটে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ ইন্ডিয়ার সেনানীদের নাম রয়েছে শুধু। স্বাধীন ভারতের শহীদ সেনানীদের নাম নেই। জাতীয় যুদ্ধস্মারকে রাখা হয়েছে স্বাধীনতার পর থেকে পূর্ব লাদাখের গালওয়ানের সংঘর্ষ পর্যন্ত বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া ২৫ হাজার ৯৪২ জন জওয়ানের নাম। ‘অমর জওয়ান জ্যোতি’ সেখানেই স্থানান্তরিত হচ্ছে। শহীদ জওয়ানেরা স্বীকৃতি পাবেন ভারতীয়দের তৈরি স্মারকে। সূত্র : এনডিটিভি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











