নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন মুশতাক-তিশা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
চলছে অমর একুশে বইমেলা ২০২৪। বইমেলার নবম দিনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদকে ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।
পরে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ দম্পতি রাজধানীর শাহবাগ থানায় গিয়ে নিরাপত্তার বিষয়ে সাধারণ ডায়েরি করেন।
জিডিতে খন্দকার মুশতাক উল্লেখ করেন, ‘বইমেলায় হঠাৎ করে উপস্থিত অজ্ঞাতনামা কিছু লোকজন অসৎ উদ্দেশ্যে আমাকে ও আমার স্ত্রীকে হেয় প্রতিপন্ন করেতে নানা ধরনের আজেবাজে মন্তব্য করাসহ আমার প্রকাশিত কয়েকটি বই ছিড়ে ফেলে।
এক পর্যায়ে আমাকে মেলায় পুনরায় প্রবেশ করলে স্ত্রীসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে মেলার সার্বিক পরিবেশ রক্ষার্থে আমি স্বেচ্ছায় ঘটনাস্থল ত্যাগ করি। বর্তমানে আমি ও আমার স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছি।
পুলিশ জানিয়েছে, মুশতাক-তিশা দম্পত্তি বইমেলার ঘটনা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় যান মুশতাক। একপর্যায়ে পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। দুয়োধ্বনি দিয়ে তাদের বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়।
পরে মেলা প্রাঙ্গণে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ দম্পতিকে নিরাপদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।
তাদের বইমেলা থেকে বের করে দেয়ার বিষয়ে মেলায় আসা পাঠক, ক্রেতা ও দর্শনার্থীরা তখন দাবি করেছিলেন, মুশতাক-তিশা দম্পতি বাংলাদেশের সামাজিক সংস্কৃতির জন্য লজ্জাজনক উদাহরণ। তাদের কাছ থেকে তরুণ প্রজন্মের ভালো কিছু শেখার নেই। মুশতাকের লেখা পড়ে তরুণ-তরুণীরা বিপথগামী হতে পারে। তাই তাদের মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেয়া হয়েছে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






