নিরাপদ ফসলের গ্রাম গিরিধরপুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ২ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
দিনাজপুর বিরল উপজেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে ধুকুরঝারি বাজার। ধুকুরঝারি থেকে কাহারোল সড়কের পাশেই গিরিধরপুর গ্রাম। গিরিধরপুর গ্রামের প্রবেশ পথেই বিশাল এক সাইনবোর্ড লেখা রয়েছে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসলের গ্রাম।
গ্রামের প্রতিটি বাড়ির আঙিনাতে বা বাড়ির সামনেই পরিত্যক্ত জমিতে ছোট ছোট প্লট তৈরি করছে। প্রতিটি প্লটের সামনেই সাইনবোর্ড টানানো রয়েছে। সাইনবোর্ড দেখলেই মনে হবে পুষ্টি মডেল গ্রামে আমরা প্রবেশ করেছি। প্রতি প্লটো শীতকালীন সবজির আবাদ হচ্ছে। চাষিরা বাঁশের তৈরি বেড়া ও নেট জাল দিয়ে সুন্দরভাবে ঘিরে রেখেছে সবজির বাগান। সুদৃশ্য নিরাপদ শাক-সবজির বাগান দেখলেই মনটা ভরে যায়।
বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গিরিধরপুর গ্রামের ৭৮টি পরিবারের মাঝে পুষ্টি নিরাপত্তায় মডেল বাগানের জন্য সবজির বীজ সরবরাহ হয়েছে। এছাড়াও ফল, ভেষজ ও মসলা জাতীয় গাছ বিতরণ করা হয়েছে। বিরল উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে চাষীদেরকে প্রশিক্ষণ, রাসায়নিক ও জৈব সারসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাঠ পর্যায়ে গিয়ে চাষীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়ার পর তদারকি করছে কৃষি বিভাগ। ফলে এই গ্রামটি এখন পুষ্টি নিরাপত্তার মডেল গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
এই পুষ্টি গ্রামে এখন শীতকালীন লাল শাক, ডাটা শাক, পালং শাক, লাপা শাখ, মুলা শাক, লাউ শাক, রসুন, পেঁয়াজ, টমেটো, সীমসহ বিভিন্ন শাখ সবজির আবাদ হচ্ছে।
বসত-বাড়ির সামনের পতিত ছোট ছোট জমিতে (অর্ধ-শতক, এক-শতক, দুই-শতক, ৫ শতক) শাক-সবজির বাগান করতে পেরে চাষিরা এখন উৎসাহিত হচ্ছেন। নিজেদের বাড়ির পুষ্টির চাহিদা মিটিয়ে বিক্রিও করার সুযোগ পাচ্ছেন তারা।
কীটনাশক ছাড়াই দেশীয় পদ্ধতি, বিষ টপ, আঠার ফাঁদ এবং নেট হাউজের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করে ২০২২ সালেই রীতিমতো দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্নস্থানে আলোচনায় চলে আসে বিরলের গিরিধরপুর গ্রামের কৃষকদের উৎপাদিত নিরাপদ শাক-সবজি।
স্থানীয় ও জাতীয় পত্রিকায় বালাইনাশক ছাড়াই বেগুন উৎপাদনে সাফল্য দেখিয়ে আলোচনায় আসে এই এলাকার কৃষকরা। গত বছর বেগুন চাষ করে দিনাজপুর জেলায় ব্যাপক পরিচিতি পান চাষী মনোয়ার হোসেন। ঐ এলাকায় অনেকে তাকে এখন বেগুন সেলিব্রেটি কৃষক নামেই চেনেন। শেষ পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ উর্ধ্বতনরা আসেন কৃষকের উৎপাদিত ফসলের মাঠ দেখতে।
বিরল উপজেলার ৩নং ধামইর ইউপির গিরিধরপুর গ্রামের বাড়ির উঠান, আঙিনা, খুলিয়ান এবং সামনের বা পেছনের পতিত অনাবাদী জায়গাগুলো হয়ে উঠেছে একেকটি নিরাপদ পুষ্টির বাগান। যেখান থেকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ শেষে উদ্বৃত্ত শাক ও সবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছেন অনেকেই।
কৃষক রমজান আলী জানান, আমাদের গ্রামে উৎপাদিত শাক-সবজি এতটাই পরিচিতি পেয়ে গেছে যে, এইগুলো বিক্রির জন্য কৃষককে ঘণ্টার পর ঘণ্টা বাজারে দোকান সাজিয়ে বসে থাকতে হয় না।
কৃষক সিরাজুল ইসলাম জানান, আমার বাগানের চারদিক দেশীয় ফলজ গাছে পরিপূর্ণ। তবুও মধ্যখানের জায়গায় লালশাক, সরিষা শাক, ধনে পাতা ও মসলা জাতীয় গাছ রোপণ করেছি। খরচ তেমন একটা নেই, এসব বিক্রি করে পয়সা উপার্জন করতে পেরেছি। এভাবে প্রতিজন কৃষক জানালেন নিরাপদ সবজি উৎপাদন করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ছাড়াও আর্থিকভাবে লাভবান হতে পেরেছেন অল্পদিনেই।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, উদ্বুদ্ধ করাসহ উপকরণ বিতরণ করা হয়েছে। এখানে ৭৮টি পরিবারকে আমরা বেছে নিয়েছি, যার মাধ্যমে প্রতিটি বাড়ি হয়ে উঠেছে একেকটি পারিবারিক পুষ্টি বাগান। ২১ ধরনের শাক-সবজি ভেষজ ও মসলা জাতীয় গাছের চারা সরবরাহ করা হয়েছে। জৈব বালাইনাশক, জৈব সার ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমরা চাই প্রতিটি মানুষের দৈনন্দিন পুষ্টি প্রবাহে যে শাক-সবজি লাগে তা এই পরিবারগুলো নিজ নিজ পারিবারিক পুষ্টি বাগান থেকে পাবেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না



