নিরামিষ খেলে মিলবে যেসব সুফল
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
মাংস ছাড়া অনেকের একদিনও চলে না। অন্তত মাছ থাকা তো চাই ই চাই। নিরামিষ খাবার মানে শাক সবজি দেখলেই মুখ হয় ভার। আমাদের দেহে অসংখ্য রোগ বাসা বাঁধে কেবল খাদ্যাভ্যাসে অনিয়মের জেরে। অনেকেই ভাবেন, কেবল বাইরের খাবার খাওয়ার কারণেই শরীরে ক্রনিক অসুখ বাসা বাঁধে। এই ধারণা কিন্তু ঠিক নয়।
সুস্থ থাকতে সপ্তাহে অন্তত এক দিন নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কেন খাবেন নিরামিষ খাবার? চলুন জানা যাক-
কোলেস্টেরলের মাত্রা কমে
প্রাণিজ প্রোটিনে স্যাচুরেটেড ফ্যাট খুব বেশি মাত্রায় থাকে। অন্যদিকে উদ্ভিজ প্রোটিনে কম মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে। খুব বেশি মাত্রায় প্রাণিজ প্রোটিন খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এতে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। সপ্তাহে অন্তত এক দিন নিরামিষ খাবার খাওয়া স্বাস্থ্যকর মনে করেন বিশেষজ্ঞরা।
দ্রুত ওজন কমে
বিভিন্ন গবেষণা অনুযায়ী, যারা আমিষ খান, তাদের তুলনায় নিরামিষাশীরা দ্রুত ওজন কমাতে সক্ষম। তাই বাড়তি ওজন নিয়ে চিন্তায় থাকলে সপ্তাহে এক বা দুই দিন নিরামিষ খাবার খেতে পারেন। তবে এক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।
ক্যানসারের ঝুঁকি কমে
দ্য ওয়ার্ল্ড ক্যানসার রিচার্স ফান্ডের রিপোর্ট অনুযায়ী, সপ্তাহে এক দিন নিরামিষ খাওয়ার অভ্যাস ক্যানসারের ঝুঁকিও কমাতে পারে। এজন্য খাদ্যতালিকায় রাখতে হবে বেশি পরিমাণ শাকসবজি। প্রাণিজ প্রোটিন, প্রক্রিয়াজাত মাংস খেতে হবে কম পরিমাণে।
পেটের সংক্রমণের ঝুঁকি কমে
অনেকেই সারাবছর পেটের সমস্যায় ভোগেন। সপ্তাহে ৭ দিনই মাছ, মাংস, ডিম খেলে পেটে গোলমাল করতেই পারে। সপ্তাহে একদিন নিরামিষ খাবার খেলে পেটের সংক্রমণের ঝুঁকি কমে।
হাঁপানি সমস্যায় উপকারি
হাঁপানির সমস্যা থাকলেও সপ্তাহে এক থেকে দু’বার নিরামিষ খেতে পারেন। শরীরে প্রদাহের মাত্রা কমাতে সাহায্য করে উদ্ভিজ খাবার। এসব খাবারে ফাইবারের মাত্রা বেশি থাকে। তাই ফুসফুস ভালো রাখতেও বেশ উপকারী এই প্রকার খাদ্যাভ্যাস।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







