নির্জন কারাবাসে মেহবুবা মুফতি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
অধিকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তার সঙ্গে পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও আইনজীবী কাউকেই দেখা করার অনুমতি দেয়া হচ্ছে না।
এ অভিযোগ করেছেন মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাবেদ। কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পর সোমবারই গ্রেফতার করা হয় মেহবুবা মুফতিকে।
রোববার মধ্যরাত থেকেই গৃহবন্দি ছিলেন তিনি। বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন কাশ্মীর থেকে মঙ্গলবার এক অডিও বার্তায় ইলতিজা এ অভিযোগ করেন। খবর এনডিটিভির।
ইলতিজা জাবেদ বলেন, ‘সোমবার মাকে (মেহবুবা মুফতি) নিয়ে যাওয়া হয়েছে। হরি নিবাস নামে পরিচিত সরকারি গেস্টহাউসে তাকে বন্দি করে রাখা হয়েছে। আমাদের তার সংস্পর্শে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। দেখা করতে দেয়া হয়নি। টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।’
মোবাইল ও টেলিফোনের নেটওয়ার্ক বন্ধ থাকায় অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানান ইলতিজা। তিনি আরও বলেন, এটা শুধু আমার মায়ের সঙ্গে করা হচ্ছে তা নয়, সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গেও একই আচরণ করা হচ্ছে। আমি মনে করি, ভারত সরকার বুঝে গেছে তারা অন্যায় করেছে। তারা নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে অপরাধী ও দুর্বৃত্তের মতো ব্যবহার করছে।
ভারতীয় সংবিধানের যে ৩৭০ নম্বর অনুচ্ছেদে কাশ্মীরকে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেয়া হয়েছিল, গত সোমবার সেটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন তিনি।
পরে ভারতশাসিত কাশ্মীরে মোবাইল ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারির মধ্যে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে বিরোধীদের তীব্র বাধা ও বাকবিতণ্ডার মধ্যেই জম্মু-কাশ্মীর রাজ্যকে কেন্দ্রশাসিত দুটি অঞ্চলে পরিণত করার বিলটি পাস হয়। গ্রেফতার করা হয় সাবেক মুখ্যমন্ত্রী, নির্বাচিত রাজনীতিবিদকে।
পরে গত মঙ্গলবার (৬ আগস্ট) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়ও বিলটি পাস হয়। জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ সুবিধা বাতিলের পর সোমবার গ্রেফতার করা হয় রাজ্যটির দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে।
কাশ্মীরের পিপলস কনফারেন্সের দুই নেতা সাজ্জাদ লোন এবং ইমরান আনসারিকেও বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গত রোববার মধ্যরাত থেকেই গৃহবন্দি ছিলেন তারা।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











