নির্দিষ্ট সময় নবম ওয়েজবোর্ড ঘোষণা : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি : সংগ্রহ করা
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আজ সোমবার সাংবাদিকদের আশ্বস্ত করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক-কর্মচারিদের জন্য নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে।’
আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী বলেন, ‘আমি আজ থেকেই নবম ওয়েজবোর্ডের গেজেটের লক্ষ্যে কাজ শুরু করব।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের আবাসন ইস্যুতেও কথা বলবো।
তিনি বলেন, ‘আমি আশা করি সাংবাদিক ও মিডিয়ার সকল সমস্যা শিগগির সমাধান হয়ে যাবে। আমার শীর্ষ অগ্রাধিকার হলো সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘এমনকি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছেন ও কথা বলেছেন তারাও তার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছেন।’
সাংবাদিকরা দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিক মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন নিশ্চিতে সাংবাদিক সমাজ হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ বছর আগে দায়িত্ব গ্রহণ করেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস দেন।’
বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সহ-সভাপতি আবদুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পরে তথ্যমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত বক্তব্য রাখেন।
এসময় তথ্যমন্ত্রী জাতীয় প্রেসক্লাব চত্বরে ৩১তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণে সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার অনলাইন নিউজ পোর্টালের বিকাশে সঠিক নির্দেশনা দিতে একটি নীতিমালা প্রণয়নে কাজ করছে।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

