নির্বাচনী প্রচারণায় ফিরলেন ‘করোনামুক্ত’ ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের কম কময়ের মধ্যে নিজেকে সুস্থ দাবি করে ফের নির্বাচনী প্রচারণায় ফিরলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার স্যানফোর্ডে হাজার হাজার সমর্থকদের মিছিলে অংশগ্রহণ করেন রিপাবলিক দলের এই প্রার্থী।
সোমবার হোয়াইট হাউসের চিকিৎসকেরা জানান, র্যাপিড টেস্ট কিটে ট্রাম্পের কভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় সুস্থ হয়ে উঠলেন তিনি।
মার্কিন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প চার দিনের মধ্যে যে চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে প্রচারাভিযান চালানোর পরিকল্পনা রয়েছে এর মধ্যে প্রথমটি হলো ফ্লোরিডা। ফ্লোরিডায় জনসমাবেশে ট্রাম্পকে বেশ উচ্ছ্বসিত মেজাজে দেখা যায়। আর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দেখা যায় তার সমর্থকদের, যারা অধিকাংশই মাস্ক পরাহীন অবস্থায় ছিলেন।
উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি এটা (করোনা) সেরে উঠেছি। তারা বলছে, আমার মধ্যে এখন প্রতিরোধক্ষমতা গড়ে উঠেছে।”
“আমি এখন অনেক শক্তিশালী। আমি এখানে হাঁটব। এখানকার সব সমর্থককে আমি চুমু দেব। আমি ছেলেদের এবং সুন্দর নারীদের চুমু দেব, আপনাদের সবাইকে বড় চুমু দেব।”
এদিকে, ট্রাম্প যখন ফ্লোরিডায় প্রচারণা চালাচ্ছিলেন, তখন আরেক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ওহিওতে সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











