ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৫৪:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নির্বাচনের ফল নাও মানতে পারেন ট্রাম্প: পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলে কোনো ভাবেই হোয়াইট হাউসে থাকতে পারবেন না বলে স্পষ্টভাবে জানিয়েছেন সেদেশের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

আসন্ন নির্বাচনে হেরে গেলে ফলাফল নাও মানতে পারেন- ট্রাম্পের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়ার পর তিনি মার্কিন টিভি চ্যানেল এমএসএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ফলাফল মেনে নেবেন কিনা সে বিষয়ে ট্রাম্প নিশ্চিত না হলেও তাতে যায় আসে না। নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেখানে নয়া প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হবে। ট্রাম্পকে হোয়াইট হাউজ ছাড়তেই হবে।

পেলোসি আরও বলেন, বিশেষ কোনো ব্যক্তির হোয়াইট হাউজ ছাড়তে মন চাইলো কি চাইলো না তার ওপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া নির্ভরশীল নয়।

পেলোসি এ সময় দেশের সংবিধানের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট অপারগ হলে দায়িত্ব চলে আসবে প্রতিনিধি পরিষদের স্পিকারের কাছে।

এদিকে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নির্বাচন প্রচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে অপরাধ চক্রকে বের করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে নেবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে সম্প্রতি টাম্প স্পষ্ট কোনো জবাব দেননি। আর তার এই অস্পষ্ট অবস্থান থেকে ধারণা করা হচ্ছে, হেরে গেলে ট্রাম্প ভিন্ন কৌশলে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন।

-জেডসি