ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১১:৫০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

নির্বাচনে অংশ নিতে চেয়ে হাইকোর্টে খালেদার রিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ৯ ডিসেম্বর ২০১৮ রবিবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।


 
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

 

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্ত অবৈধ। এ কারণে রিট করা হয়েছে। ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়নপত্র নেন খালেদা জিয়া।