নির্বাচনে জালিয়াতি, সু চির বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সু চিসহ ১৬ জনের বিরুদ্ধে ২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের নভেম্বরে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় অং সান সু চি, সাবেক প্রেসিডেন্ট উ উইন মিন্ট এবং সাবেক নির্বাচন কমিশনের প্রধানসহ বেশ কয়েকজন ভোট জালিয়াতি এবং আইন বহির্ভূত কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিশাল জয় পায়।
রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট মিয়ানমার এক প্রতিবেদনে জানিয়েছে, ৬০ বছরের বেশি বয়সী ভোটারদের অগ্রিম ভোট দেওয়া এবং ব্যালটে ভোট দেওয়ার অধিকার নেই এমন লোকদের নাম অন্তর্ভূক্তসহ বেশ কয়েকটি নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এই ১৬ জনের বিরুদ্ধে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সে সময় সু চি কে আটক করা হয়। এরপর থেকেই সু চির ওপর বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।
সামরিক জান্তা সরকার বলছে, নির্বাচনে জালিয়াতির কারণে তাদের ক্ষমতা গ্রহণ করাটা জরুরি ছিল। নির্বাচন পর্যবেক্ষণ করেছে এমন পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, স্বাধীন ও অবাধ নির্বাচন হয়েছে।
মিয়ানমার স্বাধীনতা অর্জনের পর থেকে বেশিরভাগ সময়ই দেশটি শাসন করেছে সেনাবাহিনী। অপরদিকে দেশটির গণতান্ত্রিক নেত্রী হিসেবে পরিচিত অং সান সু চি দীর্ঘদিন ধরেই গৃহবন্দি ছিলেন। এখনও বন্দি জীবনযাপন করছেন সু চি।
সামরিক বাহিনী দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পরের সপ্তাহ থেকেই দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ করে যাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তবে সামরিক বাহিনী কঠোর হাতে সবকিছু নিয়ন্ত্রণ করছে। সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ২৬০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










