নির্বাচনে লড়বেন না প্রিয়াংকা গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। তবে ভোটের মাঠে দলীয় প্রচারে মনযোগ দেবেন তিনি।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ সম্পাদক হিসেবে আপাতত প্রচারের কাজ করবেন প্রিয়াঙ্কা। এখন আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব পেলেও দীর্ঘ দিন ধরে ভাই রাহুল এবং মা সোনিয়ার হয়ে তাদের কেন্দ্রে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। গত জানুয়ারি মাসে সাধারণ সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা হয়ে যায়।
প্রিয়াঙ্কার দলে যোগ দেয়ার পর গুঞ্জন উঠেছিল যে তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন। এসময় তার সম্ভাব্য আসন হিসেবে রায়বেরেলীর নামও শোনা গিয়েছিল। এই আসনে সাংসদ তার মা সোনিয়া গান্ধী। অনেক দিন ধরে সোনিয়ার শরীর ভাল যাচ্ছে না। তাই শোনা গিয়েছিল সোনিয়ার পরিবর্তে এই আসনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা। তবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় রায়বেরলী থেকে নির্বাচন করবেন সোনিয়া গান্ধীই।
এদিকে দলের সাধারণ সম্পাদক হিসেবে রোড শো থেকে শুরু করে বৈঠক সবই চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। মাত্র একদিন আগে গুজরাটের আহমেদাবাদে গিয়ে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ভাষণও দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাক্যবাণে বিদ্ধ করেছেন প্রিয়াঙ্কা। তবে রাহুলের সঙ্গে প্রচারের সময় শ্রোতার ভূমিকাই দেখা গেছে তাকে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রিয়াঙ্কাকে দলে নিয়ে এসে রাজনীতিতে সক্রিয় করার দাবি তুলেছেন কংগ্রেস কর্মীদের একটা বড় অংশ। পাশাপাশি তাকে নির্বাচনে দাঁড় করানোর দাবিও উঠেছে। কিন্তু এখনই তা পূরণ হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে না।
-জেডসি
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ











