নির্বাচনে সকল দল অংশ নেবে : প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৭ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এ বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।
সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী এমপি সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনের প্রসঙ্গ আলোচনায় উঠলে সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
শেখ হাসিনা বলেন, তার সরকারের মেয়াদে বর্তমান নির্বাচন কমিশন দেশে এ পর্যন্ত স্থানীয় এবং জাতীয় পর্যায়ে উপ-নির্বাচনসহ সাড়ে ৬ হাজারেরও বেশি নির্বাচন পরিচালনা করেছে, যেগুলো অবাধ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ব্রিটেনে ধারাবাহিক গণতন্ত্র বজায় রয়েছে। কিন্তু বাংলাদেশে স্বৈরশাসনের কারণে বারবার গণতন্ত্রের ধারাবাহিকতা ক্ষুণœ হয়েছে, যে কারণে এখানকার অনেক জনকল্যাণমূলক কর্মসূচিই বন্ধ হয়ে যায়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর এবং বরিশালের মধ্যে বুলেট ট্রেন (দ্রুতগতির ট্রেন) চালুর পরিকল্পনা রয়েছে তাঁর সরকারের।
তিনি তাঁর প্রথম মেয়াদে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং জ্বলানি খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী নারী শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিক সাহায্যসহ শিক্ষা খাতকে উৎসাহিতকরণে রুশনারা আলীর অবদানের প্রশংসা করেন।
সরকার রেল যোগাযোগ আরো বৃদ্ধি করতে চায় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঢাকা থেকে বরিশালসহ পায়রা বন্দর পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করা হবে। ব্রিটিশ সরকারের সহযোগিতায় এবং ব্রিটিশ কোম্পানির তত্ত্বাবধানে এটি নির্মিত হবে। এই উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ স্থাপনকারী ব্রিটিশ কোম্পানিই ঢাকা-পায়রা রেল যোগাযোগ নির্মাণ করবে।
রুশনারা আলী বলেন, তারা বাংলাদেশের সঙ্গে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সংকল্পবদ্ধ এবং এক্ষেত্রে ব্রেক্সিট কোন বাধা হয়ে দাঁড়াবে না। তিনি বিভিন্ন আর্থ-সামাজিক খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর কন্যা এবং প্রখ্যাত অটিজম কর্মী সায়মা ওয়াজেদ হোসেন, মুখ্য সচিব নজিবুর রহমান এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্ল্যাক এ সময় উপস্থিত ছিলেন।
কিভাবে দু’দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য এবং বিনিয়োগ আরো শক্তিশালী করা যায়, এ বিষয়ে আলোচনা করতে রুশনারা আলী পাঁচ দিনের সফরে শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আসেন।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









