ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ১৩:১৮:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

নির্বাচনে ৫ শতাংশ নারীপ্রার্থী দেবে বিএনপি: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। 

দ্বাদশ সংসদ নির্বাচনে সরাসরি ভোটে কমপক্ষে ৫ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। 

তিনি আশা প্রকাশ করেন, এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। তিনি মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্ষম হবেন।

খুলনা প্রেস ক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নিপুন রায় চৌধুরী।

সেলিমা রহমান বলেন, দেশে নারী শিক্ষা ও পেশাজীবী অঙ্গনে নারীদের যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিস্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই নারী জাগরণ আরও গতিশীল হবে।

সভায় নিপুন রায় চৌধুরী বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি অবশ্যই যোগ্য নারী নেত্রীদের দলীয় মনোনয়ন দেবে এবং তারা জনগণের ভোটে বিজয়ী হবেন।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি নারীর অধিকার রক্ষায় সবসময় সোচ্চার।

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি নারীদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে চায়। 

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির নারী নেত্রীরা এই সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।